বিশেষ অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রচ্ছদ » খেলা » বিশেষ অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



---

ছোটন সাহা ॥

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ-ইষ্ট এশিয়ান ফুটবল প্রতিযোগীতায় স্বর্ণপদকপ্রাপ্ত ভোলার ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত ৩ জনই বাংলাদেশ স্পেশাল জাতীয় ফুটবল চ্যাম্পিয়ান দলের খেলোয়ার এবং ভোলা চিল্ড্রেন ¯েপশাল স্কুলের শিক্ষার্থী। তারা সকলে বাক ও শ্রবন প্রতিবন্ধী।

এদের মধ্যে পুরুষ ফুটবল দলে রায়হান ও বিপ্লব এবং নারী দলে তানজুম স্বপ্নপদক পেয়েছেন। তবে ৭ম শ্রেণীর ছাত্রী তানজুম টুনার্মেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। পদক পাওয়ার পর খুশি শিক্ষার্থীদের অভিভাবকরা।

রায়হান, বিপ্লব ও তানজুমের অভিভাবকরা জানান, প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ তারা সেটাই প্রমান করেছে, সন্তানদের নিয়ে আমরা গর্বিত।

শিক্ষার্থীদের এমন অর্জন জেলার সুনাম বয়ে আনবে বলে মনে করছেন শিক্ষকরা।

স্কুলের পরিচালক মোঃ ইসমাইল বলেন, এরআগেও বার্নিলে বিশেষ অলিম্পিকে আমাদের ৬ শিক্ষার্থী স্বর্ন ও রোপ্যপদক পেয়েছিলো, আবারও আমাদের শিক্ষার্থীরা সুনাম অর্জন করেছে, এটা নিয়ে আমরা খুশি।

---

ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ আবু তাহের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন আমাদেরকে আনন্দিত ও গর্বিত করেছে। এটা

ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শওকাত হোসেন বলেন, এটা প্রমান করে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। সেই স¤পদকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের।

এদিকে, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের করতালির মাধ্যমে অভিনন্দন এবং ফুল দিয়ে বরণ করে নেন সহপাঠিরা। পরে স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয় স্পেশাল অলে¤িপক সাউথইষ্ট এশিয়ান ফুটবল প্রতিযোগীতা। এতে এশিয়ার ৬টি দল অংশগ্রহন করে। নারী এবং পুরুষ উভয় গ্রুপেই চ্যা¤িপয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের ৩ জনের বাড়ি ভোলায়।

বাংলাদেশ সময়: ০:৩৯:২৪   ১২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ