লালমোহনে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



---

লালমোহনে প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সম্বীত রায় সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার কাছে জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে মাদকবিক্রির সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩২)। তিনি তজুমদ্দিন উপজেলার উত্তর চাঁচড়া এলাকার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:৩৩:২৩   ১২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ