ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ

প্রচ্ছদ » চরফ্যাশন » ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। ‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।‎ ‎অনুষ্ঠানের শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভে রূপ নেয়।‎

‎শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া, এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন প্রমুখ।

‎‎বক্তব্যতে বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক স¤পদ থাকা সত্ত্বেও প্রায় ২২ লাখ মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান তারা। অন্যথায় তাদের দাবি না মানা হলে তারা ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এবং কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ০:০৯:৫২   ৩১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
চরফ্যাশনে বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তালগাছের চারা রোপণ
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
চরফ্যাশনে পদত্যাগের পর পদে ফেরার চেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
চরফ্যাশন আইনজীবী সমিতির এডভোকেট আলী হিরন এপিপি পদ ৬ মাসের জন্য স্থগিত
চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আ: রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বেতুয়া প্রশান্তিপার্কে কাশফুলের শুভ্রতায় তারুণ্যের উৎসব
চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ



আর্কাইভ