তজুমদ্দিনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা

প্রচ্ছদ » জেলা » তজুমদ্দিনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



---

মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মদকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, ‘আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের মতো দুঃশাসনকাল কেউ দেখেনি। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাজারো নেতাকর্মীদের গুম, খুন করেছে। আর আপনারা আমাকে ভোট দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন সে জন্য সব সময় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি তজুমদ্দিনের নদীভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দেখেছি। পানিসম্পদ মন্ত্রী হওয়ার পর নদীভাঙ্গন রক্ষার জন্য ব্লক বসিয়েছি। একাধিকবার এমপি, মন্ত্রী হয়েও সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম নিজের জন্য কোন বাড়ি গাড়ি করিনি, এখনো ঢাকায় বাবার বানানো বাড়িতেই থাকি। আর ১৭ বৎসর আপনারা কোন ভোট দিতে পারেন নি। ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে আপনারা খুশিমতো যাকে ইচ্ছে ভোট দিতে পারবেন। আওয়ামী লীগ মনে করতো তারা ১০০ বৎসর ক্ষমতায় থাকবে কিন্তু তারা ভুলেই গেছে আল্লাহ কখনো কখনো অপরাধীকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড় দেন না।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সকল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন বিএনপির বড় একটি অংশ।

দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত ছিলো একটি হলো মেজর হাফিজ উদ্দিনের সমর্থক অন্যটি তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সমর্থক। নির্বাচন মুখী পরিবেশে বিএনপির একটি অংশ উপস্থিত না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা কাজ করছে।

গণসংবর্ধনায় অনুপস্থিতির বিষয় মুঠোফোনে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় রয়েছে, আজকের তজুমদ্দিনে যে গণসংবর্ধনা অনুষ্ঠান সে বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে মেজর অবঃ হাফিজউদ্দিন আহম্মেদের সাথে এই বিষয়ে জানার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগের সুযোগ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৩   ১৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ