বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন

প্রচ্ছদ » জলবায়ু » বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ÒJust Transition- Justice Based TransitionÓ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দ্য এম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে সিআরইএ (CREA) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৪ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চরগঙ্গাপুর তেতুলিয়া নদীর পাড়ে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু-ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সকাল থেকেই ভিড় করেন স্থানীয় নারী-পুরুষ, যুবসমাজ, কিশোর-কিশোরী, কমিউনিটি নেতৃত্ব, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীভাঙন প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং ন্যায়ভিত্তিক রূপান্তরের দাবি জানান।

---

কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

তাদের মতে, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ন্যায়ভিত্তিক রূপান্তর এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে সচেতনতা ও প্রস্তুতি না বাড়ালে ভবিষ্যতে নদীভাঙন, লবণাক্ততা ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়বে। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০১   ৩৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
ভোলায় বাড়ছে আবাদ, শূন্যের কোঠায় পতিত জমি
তজুমদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলা সক্ষমতা অর্জন বিষয়ে সচেতনতা সভা
মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে জলবায়ুকে রক্ষা করতে হবে: পুলিশ সুপার
ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক এনডিসি বিষয়ক সেমিনার



আর্কাইভ