ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে তেতুলিয়া নদী সাঁতরে ঢাকায় উদ্দেশ্য শিক্ষার্থীদের লং মার্চ

প্রচ্ছদ » জেলা » ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে তেতুলিয়া নদী সাঁতরে ঢাকায় উদ্দেশ্য শিক্ষার্থীদের লং মার্চ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



---

‎স্টাফ রিপোর্টার ॥

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত পায়ে হেটে লং মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত সোমবার ১১ নভেম্বর সকালে চরফ্যাশনের ওয়াচ টাওয়ার এলাকা থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকার সেতু ভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দেন। প্রায় ৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বর্তমানে লংমার্চটি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকি মারা থেকে নদী পথে সাতার শুরু করছেন। এবং সাতার দিয়েই নদী পথ পার হবেন তারা।‎

‎লং মার্চ টু ঢাকা অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী কিছুটা অসুস্থ এবং অনেকের পায়ে একাধিক ফোঁসকা ফুটে গেছে, এরপরেও ভোলার ২২ লক্ষ মানুষের কথা চিন্তা করে তাদের পায়ে হেঁটে যাওয়া লং মার্চ বন্ধ করেনি তারা।

---

‎‎শিক্ষার্থীদের দাবি: (১) ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ। (২) ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। (৩) নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা। (৪) দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন। (৫) স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ বরাদ্দ।

‎‎লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী শরীফ হাওলাদার বলেন, এটা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ভোলার ২২ লক্ষ মানুষের উন্নয়নের জন্য এই পদযাত্রা শুরু করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণই আমাদের লক্ষ্য।‎

‎অন্য এক শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ভোলা এখনো যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে রয়েছে, তাই সেতু হলে শুধু ভোলা নয়, দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে যাবে।

‎‎লং মার্চে অংশগ্রহণকারীরা জানান, তারা প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কয়েক দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন এবং সেতু ভবনের সামনে স্মারকলিপি প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ০:৫৯:৩৭   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ