নির্বাচনের আগে গণভোটের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » নির্বাচনের আগে গণভোটের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



------

স্টাফ রিপোর্টার ॥

নির্বাচনের আগে গণভোটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভোলা। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ভোলা-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম।

ভোলা নতুন বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান ও হাটখোলা মসজিদ এলাকা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির আকাক্সক্ষাকে ¯পর্শ করেনি। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।”

বক্তারা আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে- এ দাবিতে প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য ও মিডিয়া স¤পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আতাউর

রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৫৮:২১   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ