বোরহানউদ্দিনে জামায়াতে কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়নি-এটা প্রোপাগান্ডা!

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে জামায়াতে কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়নি-এটা প্রোপাগান্ডা!
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

বোরহানউদ্দিনে বিএনপি দেউলিয়া হয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে! জামায়াতে ইসলামের কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়নি-এটা প্রোপাগান্ডা! শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করে বলেন, ‘জামায়াত কুরআন-সুন্নাহর আলোকে রাজনীতি করে। মিথ্যা বলি না। বিএনপি ভোটারদের কাছে না গিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করছে। তাদের পরামর্শ-মিথ্যা ছেড়ে সত্যের পথে আসুন!’

উপজেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান আরও ক্ষোভ ঝাড়েন: ‘৩০ নয়, ১১জনকে দেখেছি যোগদান করতে, তারা জামায়াতের কেউ নয়! তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিএনপির এমন মিথ্যাচার রাজনীতির দেউলিয়াত্বের প্রমাণ!’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীরা।

গত ১৩ নভেম্বর বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে দাবি করা হয়, ৩০ জন জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াত এই ‘মিথ্যা মঞ্চনাটক’-এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে।

জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে খোলা চ্যালেঞ্জ’ ‘প্রমাণ দিন, কে যোগ দিয়েছে? নাম-পরিচয় দিন! না হলে মিথ্যাবাদীর তকমা নিয়ে ঘুরুন!’

বাংলাদেশ সময়: ০:৫৬:৫৪   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তীব্র যানযটে নাজেহাল অবস্থা
বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধ: হামলা-হুমকি ও পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
বোরহানউদ্দিনে ভূমি অফিসে অনিয়মের আখড়া, টাকার বিনিময়ে রেকর্ড মালিক বাদ দিয়ে অন্যের নামে দাখিলা
ভোলা বাস মালিক সমিতির বিরুদ্ধে হামলা-হয়রানির অভিযোগ, বোরহানউদ্দিনে সিএনজি চালকদের মানববন্ধন



আর্কাইভ