তজুমদ্দিনে বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকা-ের অভিযোগে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহ¯পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ও পদ স্থগিত নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪১   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মায়ানমারে পাচারের সময় তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া সার জব্দ
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
তজুমদ্দিনে চার যুবককে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আজ জাতীয় মৎস্য সপ্তাহ: মেঘনা নদীতে ইলিশের আকাল, তজুমদ্দিনে অর্ধাহার-অনাহারে জেলে পরিবার
তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
তজুমদ্দিন হাসপাতালে প্রসূতির সাথে চরম অবহেলা: সাধারণ মানুষের মাঝে ক্ষোভ
তজুমদ্দিনে যুবদল নেতা শাহাজাহানের নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল



আর্কাইভ