ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণে সম্ভাব্যতা যাচাই, তিন উপদেষ্টার পরিদর্শন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণে সম্ভাব্যতা যাচাই, তিন উপদেষ্টার পরিদর্শন
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে দুইটি গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের তিনজন উপদেষ্টা। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শন করেন। এরআগে ভোরে উপদেষ্টাগণ বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন।

---

পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের কাজে এই গ্যাসকে কাজে লাগাতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে আসা।

তিনি আরও জানান, সার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সারাদেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি গোডাউন ভোলায় হচ্ছে এবং এর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই কাজের অগ্রগতি দেখতে এসেছেন বলেও জানান তিনি।

পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন উপদেষ্টা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫২   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় ঈদ ঘিরে জমজমাট পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়
চরফ্যাশনে কুরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!
ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার



আর্কাইভ