ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ ১২ জন চোরাচালান ও মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকার ৬৪৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ১১জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইব্রাহিম, খলিল,হেলাল, আব্দুল্লাহ, লিটন, মিরাজ, আলমগীর, আবুল কাশেম, ইউসুফ, আলাউদ্দিন ও সুমন।

অন্যদিকে, একই দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান ও মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০২   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ