মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা একটি হরিণ শাবক ধানক্ষেত থেকে উদ্ধার করেছে বনবিভাগ। বৃহ¯পতিবার ভোর ৬ টায় হরিণ শাবকটিকে উপজেলার আলমবাজার সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের কাছে ধানক্ষেতের থেকে ওই হরিণ শাবকটি উদ্ধার করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হরিণ শাবকটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া পঁচা কোড়ালিয়া বিটের আওতায় চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজার এলাকা ধান ক্ষেতের পরিত্যক্ত জালের সাথে আটকা পরে হরিণ শাবকটি। পরে স্থানীয়রা পঁচা কোড়ালিয়া বিটে দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে ভোর ৬ টায় হরিণ শাবকটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টায় পঁচা কোড়ালিয়া বিটের অধীন চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এই ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম জানান, আনুমানিক ৩ মাস বয়সী হরিণ শাবকটি কুকুরের তাড়া খেয়ে আলম বাজার মিনি বন থেকে লোকালয়ে চলে এসে জালের সাথে আটকা পরে। পরে সেখান থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণ শাবকটি নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:২১   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
মনপুরা পিআইও বরিশালে গ্রেপ্তার
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি



আর্কাইভ