‘আগে একটি দল চাঁদাবাজি করেছে, এখন আরেকটি দল করছে’: প্রফেসর এ এম কামাল উদ্দিন

প্রচ্ছদ » মনপুরা » ‘আগে একটি দল চাঁদাবাজি করেছে, এখন আরেকটি দল করছে’: প্রফেসর এ এম কামাল উদ্দিন
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বলেন, একটি দল আগে চাঁদাবাজি ও নির্যাতন করে পালিয়েছে, এখন আরকেটি দল চাঁদাবাজি ও জুলুম নির্যাতন করছে। এদেশের মানুষ নৌকা ও ধানের শীষের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলের পক্ষে ভোট দিবে।

তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবী করেন। এছাড়া কোন নির্বাচন হবে না বলে জানান তিনি।

বুধবার এশারবাদ উপজেলা সদর হাজিরহাট বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা যুব আন্দোলন আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরমোনাই মনোনীত প্রার্থী প্রফেসার এ এম কামাল উদ্দিন।

---

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দাবী করে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙ্গনের সকল কাজ স্বচ্ছতার সহিত হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও চাঁদাবাজা ও সন্ত্রাসীদের রুখতে আগামী নির্বাচনে ইসলামী দলের পক্ষে ভোট দিতে সকলকে অনুরোধ করেন।

এই সময় মনপুরা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাও. ইউনুচ, মরপুরা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাও. আলাউদ্দিন ফরাজীসহ ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতারা।

বাংলাদেশ সময়: ২০:৪০:২০   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুৎ: বিচ্ছিন্ন দ্বীপে উন্নয়নের নতুন সম্ভাবনা
অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের



আর্কাইভ