চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে উপকূল দিবস পালিত

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে উপকূল দিবস পালিত
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



কল ---চরফ্যাশন প্রতিনিধি।।

জলবায়ু ঝুকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি; উপকূলের সংকট ও সম্ভাবনার কথা বলি’ এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে উপকূল দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে আলোচনা সভা,দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সাইদ জুলফিকার নিয়াজ সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল মিয়াজ, সজিব শাহরিয়ার , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ। সভায় প্রেসক্লাবের সদস্যসহ গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে প্রয়াতদের স্মরণে উপকূল দিবস উপলক্ষে র‌্যালি বক্তারা বলেন, আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনটি উপকূলবাসীর জন্য স্মরণীয়। এ দিন বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গুর্কী’। এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরাণভূমিতে পরিণত হয়। প্রলয়ঙ্করী এ ঘুর্ণিঝড়ে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারান।
বক্তারা এই দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৩   ৩১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
এসএসিপি প্রকল্পের সহায়তায় করলা চাষে হাসানের বাজিমাত
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর



আর্কাইভ