স্টাফ রিপোর্টার।।
ভোলায় তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভোলা সদর থানার প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি, বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে সংস্থাটি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১:২৮:৩৪ ১০০ বার পঠিত