
এইচ এ শরীফ, বোহানউদ্দিন ॥
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
এর পর থেকেই নিজ বাড়ি ভোলাতে চলে বিক্ষোভ মিছিল ও মুক্তির মিছিল। এলাকাবাসীর দাবি এই আঃ রহমান দীর্ঘদিনের মেম্বার। উনি কোনদিন দলের পরিচয় না দিয়ে জনগণকে সেবা দিয়ে গেছে, এই মেম্বারের মুক্তি না দিলে আমরা আগাতাম আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।
আমাদের ছেলে-মেয়ের কোন অন্যায় দেখলে এই মেম্বার বাবা-মাদের ডেকে এনে সমাধান করতেন। উনি সবার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।
সেতারা বেগম জানান, আঃ রহমান মেম্বার দীর্ঘদিন অসুস্থ তাই ঢাকায় চিকিৎসার জন্য গেছেন, উনাকে শুধু শুধু ককটেল সহ গ্রেপ্তার দেখিয়েছে, আসলে উনি গ্রামের মানুষ কোনদিন ককটেল কি জিনিস চিনেই না। এটা নিশ্চিত ষড়যন্ত্রমূলক ও হয়রানি করার জন্য এ কাজ করেছে একটি চক্র।
উল্লেখ্য আটক আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিন উপজেলার চরটিটিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোরহানউদ্দিন উপজেলার ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয় জনতার সহযোগিতায় আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ স¤াদক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪৬:০১ ১১৯ বার পঠিত