
স্টাফ রিপোর্টার ॥
১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘গোর্কি’র ৫৫ বছর পূর্তিতে প্রবীণ হিতৈষী সংঘ ভোলার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ ভোলার সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাধারণ স¤পাদক ও দৈনিক আজকের ভোলা স¤পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য মোঃ আলমগীর গোলদার, গোলাম মোহাম্মদ, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ এবং আলহাজ্ব একেএম আমিরুল ইসলাম। সাবেক প্রধান শিক্ষক আবু তাহেরের সঞ্চালনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭০ সালের সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় ‘গোর্কি’ সেদিন ১০ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। লক্ষ লক্ষ গবাদি পশু মারা যায় এবং হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। পৃথিবীর ইতিহাসে একদিনে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু আর কোনো ঝড়ে ঘটেনি। ১২ নভেম্বর তাই উপকূলবাসীর জন্য এক ভয়াবহ ও বেদনাদায়ক দিন, যার ক্ষত আজও উপকূলবাসী ভুলতে পারেনি। বক্তারা ভবিষ্যতের জন্য এমন দুর্যোগ মোকাবেলায় আরও প্রস্তুতি ও সচেতনতার উপর জোর দেন।
বক্তারা সেদিন নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৬ ১০৭ বার পঠিত