ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



---

‎‎স্টাফ রিপোর্টার ॥‎‎

ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে মনিরা বেগম ও মো. রিয়াজ উদ্দিন ঢালী নামে এক দম্পতি আদালতে এই মিথ্যা মামলা দায়ের করে ভুক্তভোগীদের হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।‎

‎ভুক্তভোগী নাজমা বেগম জানান, যে জমিটি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন, প্রতিপক্ষ মো. রিয়াজ উদ্দিন ঢালী ও তার স্ত্রী মনিরা বেগম সেটি জোরপূর্বক দখলে নিতে চেয়েছিল। দখলে ব্যর্থ হওয়ার পর তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ‘সাজানো মিথ্যা মামলা’ দায়ের করেছেন।‎

‎স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা জানান, মামলায় উল্লেখিত দিনে ও সময়ে ভুক্তভোগীরা নিজ নিজ বাড়িতে ও কর্মস্থলে স্বাভাবিক জীবনযাপন এবং কাজ করছিলেন। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের দাবি, স¤পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতেই এই মামলা সাজানো হয়েছে।

‎‎ভুক্তভোগীরা আদালতের কাছে আবেদন জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের ভোগদখলীয় স¤পত্তির নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।‎

‎এ বিষয়ে অভিযুক্ত দ¤পতি মনিরা বেগম ও মোঃ রিয়াজ উদ্দিন ঢালীর বক্তব্য নেওয়ার জন্য তাদের বাসায় গিয়ে পাওয়া যায়নি। তাই তাদের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৬   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
লালমোহনে মাদকসহ আটক ৩
ভোলায় ১০৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক
ভোলায় দেশীয় অস্ত্র ও বগি দাসহ গ্রেফতার ১
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
ভোলায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৬
দৌলতখানে ওসিকে ছাত্রলীগ নেতার থ্রেট, কল রেকর্ড ভাইরাল
চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার



আর্কাইভ