ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা ও বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

অপরদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনার তালতলী থানাধীন অফিস ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ২০ পিস ইয়াবা (মূল্য ১০ হাজার টাকা), ২০০ গ্রাম গাঁজা (মূল্য ৬ হাজার টাকা) ও নগদ ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ স্বপন হাওলাদার (৩০), পিতা: খালেক হাওলাদার, গ্রাম: ০৩নং ইদুপারা, ডাকঘর: সোনা কাটা, থানা: তালতলী, জেলা: বরগুনা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৮   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ