
স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানের নেয়ামতপুর চরে লাঠিয়াল ও ভূমিদস্যুদের কারণে কৃষি জমির ফসল ঘরে তুলতে পারছে না কৃষকরা। চলতি মৌসুমে ধান পাকার সাথে সাথে চোখ লাল হয়ে গেছে লাঠিয়ালদের। তারা চরবাসীর উপর নির্যান চালিয়ে যাচ্ছে। দস্যুদের ভয়ে চরবাসীর দিন কাটাতে হয় চরম আতংক উৎকন্ঠায়। এ অবস্থায় প্রকৃত জমি বুজে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসি। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এলাকাবাসী এ মানববন্ধন করে। এলাকাবাসীর দাবী, পুরোচরকে ভূমিদস্যুমুক্ত করে প্রকৃত মালিকদের মাঝে শান্তি ফিরিয়ে আনা হোক।
চরের বাসিন্দারা জানান, ১৯৬৫ সালে দৌলতখানে নেয়ামতপুর চর জেগে উঠে। এরপর ১৯৯৬ সালে তা বিলীন হওয়ার পর ২০০২ সালে তা পুনরায় জেগে উঠলে বসতি গড়ে উঠে।

নেয়ামতপুর, পূর্ব নেয়ামতপুর, সাহাপুর, পশ্চিম নেয়ামতপুরসহ ৫ মৌজায় ৫ হাজার একর জমি রয়েছে। ওই জমিতে প্রকৃত জমির মাললিকরা ভোগ দখল করে আসছিলেন। কিন্তু দৌলতখানের একটি লাঠিয়াল চক্র জোরপূর্বক প্রকৃত জমির মালিকদের উৎখাতে হামলা চালাচ্ছে নিরীহ কৃষকদের।
তারা কৃষকদের ঘরবাড়ি লুটপাট, গৃহপালিত পশু পাখি লুটে নিয়ে যাচ্ছে। যার ফলে লাঠিয়ালদের কাছে অসহায় হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। জমির মালিকদের দাবী প্রকৃত জমির মালিকদের জমি বুজিয়ে দিয়ে চরে শান্তি ফিরে আসুক।
এ জন্য তারা প্রশাসনের কাছে জোরদাবী জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেয়ামতপুর চরের সাধারণ কৃষক, জমির মালিকসহ স্থানীয়রা অংশগ্রহন করেন।
বাংলাদেশ সময়: ২০:৩৬:১৪ ১৬৬ বার পঠিত