মোঃ আবির হোসাইন, দৌলতখান।।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলার দৌলতখান উপজেলার পরিষদ সভাকক্ষে, ব্রাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করছেন
জনাব, নিয়তি রানী কৈরী উপজেলা নির্বাহী অফিসার দৌলতখান, ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ জাহিদ উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতখান, ভোলা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমান (ব্র্যাক জেলা সমন্বয়ক, ভোলা। সঞ্চালনা করেন পলাশ চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন মোঃ শফিকুল ইসলাম (আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক, ইএমডিসি) তারা জানান কোভিড -১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিলো, এবং এ সময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন- শিখানো কার্যক্রম বন্ধ হয়ে যায় । এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার ও বাড়তে থাকে, যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প (EMDC)”- এর মাধ্যমে
সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সেলারেটেড মডেল শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি কেচ -আপ কম্পোনেট (Bridge coruse) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণী ভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে। বর্তমানে “EMDC” প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে, এবং প্রায় ৪৮৭৫০শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে, এবং আরো ৩০ হাজার শিক্ষার্থী ১২০০ টি ব্র্যাক স্কুলে অধ্যায়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পটির শেষে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এক্সেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে বলে আমারা আশাবাদী ।
বাংলাদেশ সময়: ১:২০:১১ ১৫৪ বার পঠিত