চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ‎গ্রেফতারকৃত মো.জসিম চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সিদ্দিকের ছেলে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

‎এসময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, আসামী জসিম মাহিন্দ্রা চালক সে গত ২২ সেপ্টেম্বর ২৫ সনে নতুন গাড়ি কেনার আনন্দে ভিকটিম গৃহবধূ (২২)-এর বাড়িতে গিয়ে ছয়টি মিষ্টি দেয়। মিষ্টির সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়ায় গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। পরে ভোর ৪ টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

‎ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভোলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশেক্রমে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

‎সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, আসামী জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৪   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ