৫ দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ

প্রচ্ছদ » জেলা » ৫ দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতিসহ পাঁচ দফা দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে লং মার্চ শুরু করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারের সামনে থেকে পায়ে হেঁটে শিক্ষার্থীদের ২০ জনের একটি দল লং মার্চ শুরু করে।

লং মার্চ চলাকালে ভোলার লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলার পথে পথে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ঢাকা সেতু ভবনের সামনে গিয়ে লং মার্চটি শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা আমাদের কথা দিয়েছিলেন আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করবেন। কিন্তু তাদের কথা অনুযায়ী, সেতু নির্মাণের দৃশ্যমান কোনো কাজ আমরা দেখছি না।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের অন্যান্য দাবি পূরণের বিষয়ে কোনো অগ্রগতিও দেখছি না। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে চরফ্যাশন ওয়াচ টাওয়ারের সামনে থেকে পায়ে হেঁটে ভোলা থেকে ঢাকা সেতু ভবন অভিমুখে লং মার্চ শুরু করেছি।’

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৬   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না: ভোলায় গোলাম পরওয়ার
লালমোহনে অরক্ষিত বেড়িবাঁধে আতঙ্ক
বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু, আহত ১
জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: ভোলা জেলা প্রশাসক
ভোলার উপকূলে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে: গোলাম নবী আলমগীর
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা



আর্কাইভ