মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ

প্রচ্ছদ » অপরাধ » মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধরার নিষিদ্ধ চাই (ফাঁদ) ও মটকা জব্দ করা হয়। মঙ্গলবার ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা ১নং মনপুরা ইউনিয়নের উত্তর মাথা ও সোনার চর এলাকা সংলগ্ন মেঘনায় এই অভিযান হয়।

পরে জব্দকৃত চারটি চাই ও মটকা রামনেয়াজ বাজারের পূর্বপাশে বেতুয়া স্লুইজ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল বণিক জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এর নেতৃত্বে তজুমদ্দিন ও মনপুরা উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ করে। পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৩   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ