ভোলা সরকারি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



---

ক্যাম্পাস প্রতিনিধি ॥

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মিছিলটি কলেজ ক্যা¤পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ।

সমাবেশ বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ যুগ্ম আহ্বায়ক মো. রায়হান তালুকদার, আব্দুল বারী তানিম, মো. নাঈম হাসান, আব্দুল্লাহ আল জিসান,জিহাদুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. জিদান আনভীর, রবিউল ইসলাম, মো. আফিফ হাসান তাসীন, মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করা হয়নি। ভোলা জেলা বরাবরই ছাত্রদলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। গণতন্ত্র পূর্ণউদ্ধারে আন্দোলনের প্রথম শহীদ জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় ভোলা সরকারি কলেজ সাংগঠনিকভাবে সব সময়ই শক্তিশালী। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক,বিগত ১৭ বছরের যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি এই কমিটিতে।

বক্তারা আরো বলেন, তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোন গ্রুপিং করতে চাই না।ব্যক্তিগত কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই শ্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৩   ৪৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ