
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যান ৩সহপাঠি। সোমবার সন্ধ্যায় উপজেলার জনতা বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হল চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিহান ও আলীগাঁ এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র যুবায়েদ ইসলাম। জিহান অমরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে ও যুবায়েদ একই এলাকার রিয়াজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সহপাঠিরা জানান, সন্ধ্যায় জনতাবাজারে প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় দুষ্টমির ছলে দুই সহপাঠি রাস্তারপাশে জনৈক কৃষক জাহাঙ্গীর মহাজনের ইদুর মারার পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:৪৬:৪৭ ১১৯ বার পঠিত