লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় পুকুর থেকে রিজিয়া বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা রিজিয়া বেগম ওই এলাকার সরকারি আশ্রয়ণের একটি ঘরে বাস করতেন। এছাড়া তিনি লালমোহন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

জানা গেছে, সোমবার ভোরে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। যা বৃদ্ধার বসতঘর থেকে কিছুটা দূরে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে ঘটনাটি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তবে নিজ বসতঘর থেকে দূরের পুকুরে বৃদ্ধার মরদেহ পাওয়াকে সন্দেহজনক দেখছে পুলিশ।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ওই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ স¤পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৫   ১১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল মালার
মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
‎চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
তালাকের পরও স্বামীকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করছেন স্ত্রী
চরফ্যাশনে প্রাইভেট পড় ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই ছাত্রের মৃত্যু
লালমোহনে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর



আর্কাইভ