চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা ২০২৫। শনিবার (৮ নভেম্বর) চরফ্যাশন পৌর এলাকায় স্কুলের ক্যা¤পাসে মেলা অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এ মেলায় ইংলিশ ভার্সন স্কুলটির বিভিন্ন গ্রেডের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প উপস্থাপন করে। চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সকাল ১০টায় মেলার এ উদ্বোধন করেন প্রধান অতিথি স্কুলটির চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, প্রভাষক মোহাম্মদ মহিববুল্লাহ প্রমুখ। অতিথিরা খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করে তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলায় খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- এয়ার পলুসন মডেল, সোলার সিস্টেম ওয়ার্কিং মডেল, কার্বন পিউরিফিকেশন ওয়ার্কিং মডেল, স্মার্ট এন্ড ইকো ফ্রেন্ডলি হাউজ মডেল, হাইড্রো পাওয়ার প্লানেট প্রভৃতি। মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ০:২৩:৫১   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
এসএসিপি প্রকল্পের সহায়তায় করলা চাষে হাসানের বাজিমাত
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নতুন ঘরে আর বউ তোলা হলো না সাকিবের
চরফ্যাশনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
পিকেএসএফ ও এফডিএ-এর উদ্যোগে চেয়ারম্যান বাজার শাখায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
চরফ্যাশনে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির টাকা হস্তান্তর



আর্কাইভ