ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এ রব চ্যাম্পিয়ন

প্রচ্ছদ » খেলা » ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এ রব চ্যাম্পিয়ন
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোটার ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনা ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজে বিভিন্ন স্কুলের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত ৬ নভেম্বর (বৃহ¯পতিবার) সকাল ১১টার সময় অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়। জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। সভাপতিত্ব করেন, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন। মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চারটি প্রতিষ্ঠানের খেলোয়াড় শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠান চারটি হচ্ছে ভোলা আবদুর রব স্কুল ন্ডে কলেজ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়, টাউন স্কুল এবং বাংলা স্কুল। খেলায় এ রব চে¤িপয়ন ও রতনপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা সকলকেই পুরস্কৃত করা হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলে-মেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪২   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত
লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ



আর্কাইভ