লালমোহনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রচ্ছদ » রাজনীতি » লালমোহনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে, শুক্রবার বিকালে লালমোহন বিএনপির করিম রোডস্থ প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিএনপির কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহি ও জনতার আন্দোলনের কারনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ তিনি এ দেশকে ভারতের অধিপত্যের হাত থেকে মুক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল’র সভাপতিত্বে ও জাসাস’র সভাপতি মো. আজাদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০১   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী পার্থ
ভোলায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
বিএনপি ক্ষমতার অপব্যবহার করে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে: সারজিস আলম
বাবার অসমাপ্ত কাজগুলো এবং মাদ্রাজকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করা: সায়েম মালতিয়া
ভোলার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, প্রতিহিংসার রাজনীতি চাই না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার পার্থ
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ার পর প্রথমবার আজ ভোলায় আসছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



আর্কাইভ