লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. সাহাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সাহাদ ওই এলাকার মো. আব্দুস শহিদের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হুজাইফা ওই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু সাহাদ। কিছুক্ষণ পরে তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পরিত্যক্ত ডোবার পানিতে শিশু সাহাদকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তৎক্ষণে মারা যায় শিশু সাহাদ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

এদিকে, ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের হাসান হাওলাদার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু হুজাইফা ওই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু হুজাইফা। এ সময় খেলার ছলে সবার অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিলে চিকিৎসক শিশু হুজাইফাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫০   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
লালমোহনে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ভোলা মুক্ত দিবস পালিত
লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
লালমোহনে ধানের শীষের পক্ষে পদযাত্রা মেজর অব. হাফিজের সমর্থনে জনস্রোত



আর্কাইভ