শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন: নুরুল ইসলাম নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন: নুরুল ইসলাম নয়ন
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



---মো: শামীম খান, চরফ্যাশন॥

ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারন খন্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে। যে জাতীয়তাবাদ দেশের প্রতিটি মানুষকে পরিচয় করে দিয়েছে। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন তিনি। জিয়াউর রহমান একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

---নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে বিদেশে চিকিৎসা নিতে যাননি।’

---তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন। এমনকি তিনি একটি গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন।

নয়ন বলেন, ‘যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামী লীগ রয়েছেন, তারা যেন কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় তারা বলেছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন আওয়ামীলীগের কর্মী বিএনপি দ্বারা নিহত হননি। আমরা তাদের বাড়ী-ঘর পাহারা দিয়েছি।’

এসময় ভোলা জেলা বিএনপি, চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর এলাকাসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত লক্ষাধিক কর্মীসমর্থক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৯   ৭০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
চরফ্যাশনে বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তালগাছের চারা রোপণ
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
চরফ্যাশনে পদত্যাগের পর পদে ফেরার চেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
চরফ্যাশন আইনজীবী সমিতির এডভোকেট আলী হিরন এপিপি পদ ৬ মাসের জন্য স্থগিত
চরফ্যাশনের এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী আ: রহমান হাজারীর নির্বাচনী গণসংযোগ
বেতুয়া প্রশান্তিপার্কে কাশফুলের শুভ্রতায় তারুণ্যের উৎসব
চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ



আর্কাইভ