ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার তরমুজকে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করা এবং এর ভ্যালু চেইন উন্নয়নে বহুপাক্ষিক অংশীজনদের সম্পৃক্ত করে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বৈঠকে সভাপতিত্ব করেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন। এছাড়া আলোচনায় অংশ নেন এফএও-এর কারিগরি পরামর্শক মার্টিন ভ্যান ডি গ্রিপ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহ দৌলতখান, বোরহানউদ্দীন ও চরফ্যশন এর কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় তরমুজ আবাদকারী কৃষক, প্রক্রিয়াজাতকারী, উদ্েযাক্তা, ব্যবসায়ী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএও-এর প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।

---

বক্তারা বলেন, দেশের অন্যতম তরমুজ উৎপাদন অঞ্চল ভোলায় বাজার কাঠামোর দুর্বলতার কারণে কৃষকরা এখনও ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর ভ্যালু চেইন গড়ে তোলা গেলে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি মানসম্মত তরমুজ বাজারজাত করাও সহজ হবে।

আলোচনায় ভোলার তরমুজ রপ্তানির সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বলেন, ভোলার জলবায়ু ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন। সঠিক ব্র্যান্ডিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আন্তর্জাতিক বাজারেও ‘ভোলার তরমুজ’ হিসেবে এটি পরিচিতি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৯   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
চরফ্যাশনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ
দৌলতখানে এলপিজি গ্যাসের তীব্র সংকট! সিন্ডিকেটের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা, জিম্মি সাধারণ ক্রেতা
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়
চরফ্যাশনে পচা ইলিশ ভাসছে খালে অভিযান নিয়ে প্রশ্ন?
সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে
ভোলায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উদ্যোক্তার চুড়ি তৈরির কারখানা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নামছেন ভোলার জেলেরা
গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে ওঠেনি ৩০ বছরেও
নিষেধাজ্ঞায় বন্ধ রোজগার, নির্ধারিত সময়ের সরকারি চাল না পেয়ে ঋণে ডুবছেন জেলেরা



আর্কাইভ