লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, অর্থদন্ড

প্রচ্ছদ » অপরাধ » লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, অর্থদন্ড
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার লালমোহন উপজেলায় লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

তিনি জানান, লঞ্চের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকার ঘাট টিকিট ১০টাকা করে আদায় করা হচ্ছিল। ভুক্তভোগী নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘাটের ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এই উপজেলার নাগরিকদের ভোগান্তি রোধ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান সামনের দিকেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪০   ১৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ