ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৩ নভেম্বর) বিকালে দিকে ভোলার শহরের আলীয়া মাদ্রাসা সড়ক পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এ অবৈধ পলিথিন ব্যাংক জব্দ করা হয়।

অবৈধ পলিথিন ব্যাগ এর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করি। যার প্রতিটির ওজন ১১৩ কেজি করে। ছয়টি বস্তায় মোট ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সহায়তায় জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবেশ ঠিক রাখার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ০:৩২:১৪   ৫৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ