চরফ্যাশনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চাওয়ার আহ্বানে ভোলার চরফ্যাশনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন স্থানীয় আইনজীবীরা।

এসময় এডভোকেট হযরত আলী হিরণের নেতৃত্বে উপস্থিত ছিলেন এডভোকেট হারুনুর রশিদ ফরাজী, এডভোকেট শাহাবুদ্দিন মালতিয়া, এডভোকেট লিটন মাতব্বর, এডভোকেট রুবেল তালুকদার, এডভোকেট রাকিবুল ইসলাম মুন্সী, এডভোকেট জুবায়ের, এডভোকেট আসাদসহ আরও অনেকে।

লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা” জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেবে।

এ সময় উপস্থিত আইনজীবীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ স¤পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ বলেন, “আদালতে আসা বিচার প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি এবং কাউকে কোনরকম হয়রানির শিকার হতে হবে না।

বাংলাদেশ সময়: ০:৩১:২৪   ১৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই: এমপি নুরুল ইসলাম নয়ন
জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু
মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রদল নেতার নৃশংস হামলা: মামলা দায়ের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড



আর্কাইভ