খালের পানিতে ডুবে নিথর শিশু আয়েশা

প্রচ্ছদ » নারী ও শিশু » খালের পানিতে ডুবে নিথর শিশু আয়েশা
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহন উপজেলায় খালের পানিতে ডুবে মোসা. আয়েশা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়েশা মনি ওই এলাকার মো. জুয়েল হাওলাদারের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার পাশে খেলছিল আয়েশা মনি। মা ছালমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি স্কুলে ছিলেন। এ সময় বাবা জুয়েল হাওলাদার বাসাই ছিলেন। তিনি দেখেন মেয়ে বাসার পাশে খেলছে। এর কিছু সময় পর আয়েশার কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই শিশুর বাবা জুয়েল খালে নামলে তার পায়ের সঙ্গে আয়েশা মনির শরীরের স্পর্শ লাগলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশু আয়েশা মনিকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০:২৯:৩৭   ৭৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
ভোলায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে ভাঙচুর
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!



আর্কাইভ