তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে হামলা আহত-৭

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে হামলা আহত-৭
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় উভয় পক্ষই তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উত্তর চাচড়া ২নং ওয়ার্ডের চটকি বাড়ির মোজাফফর আলী ছেলে মোঃ ইসলাম ২নভেম্বর সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার ঘোয়াল ঘরে গরু বেঁধে রাখে। কিন্তু রাত ৮টায় গরু দড়ি ছিড়ে বাড়িতে উঠানে রাখা বেলায়েতের লাল শাক খেয়ে ফেলে। এতে বেলায়েত ও ইসলামের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েতের নেতৃত্বে সালাউদ্দিন, নিজামউদ্দিন, ফারুক, জসিমউদ্দিন ও ইলিয়াছসহ ২০/২৫জন মিলে ইসলামের উপর হামলা চালায়। পরে ইসলামের ডাকচিৎকারের তার আপন ভাই আগাইয়া আসলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করে। এতে ইসলাম গ্রুপের আহত ইসলাম (৩৫), নুরনবী (৪০), ইউনুস (৪৫) ও শাজাহান (৬০) অপরদিকে বেলায়েত গ্রুপের বেলায়েত, জসিম ও ছহুরা খাতুন গুরুতর আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় উভয় পক্ষই বাদি হয়ে তজুমদ্দিন থানায় দুইটি লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত খান বলেন, চাচড়ায় মারামারির ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:২৮:১৬   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ