চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে ২ বসতঘর পুড়ে ছাই

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে ২ বসতঘর পুড়ে ছাই
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয়। ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।

পুড়ে যাওয়া ঘরের মালিক আবদুল মান্নানের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মিসু বেগম বলেন, আমার বাবা মা ভাই বোন সহ গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বাড়ির মধ্যে ডাক চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন ছড়িয়ে যাচ্ছে। ঘরের বাহিরে কোনমতে বের হয়ে আসলাম, আরেকটু দেরি হলে আমরাও হয়তো পুড়ে ছাই হয়ে যেতাম। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি।

পার্শ্ববর্তী পুড়ে যাওয়া আরেক ঘরের মালিক বয়োবৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, গভীর রাতে ঘুমিয়ে ছিলাম ঘরের বাহিরে ডাক চিৎকার শুনে উঠে দেখি, চার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ও বিকট শব্দ হচ্ছে। কোনভাবে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি। চোখের সামনে মালামালসহ পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে যায়। শরীরে পরিধেয় একটি গেঞ্জি ও লুঙ্গি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৬:৫৩   ৭২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
ধেয়ে আসছে মৌসুমি ঝড়! দুর্যোগ ঝুঁকিতে চরফ্যাশনের চরাঞ্চলের মানুষ
চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু
হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
শশীভূষণে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কু-প্রস্তাবে সাড়া না পেয়ে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি
চরফ্যাশনে চিকিৎসকের অবহেলায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
গর্ভে সন্তান রেখেই প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে



আর্কাইভ