ভেদুরিয়ায় বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কর্মী সম্মেলনে নব উদ্দীপনা

প্রচ্ছদ » ভোলা সদর » ভেদুরিয়ায় বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কর্মী সম্মেলনে নব উদ্দীপনা
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে মাঝিরহাট বাজারে ১ ও ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

---

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াত ইসলাম সেই আদর্শ ও কর্মপদ্ধতি নিয়েই কাজ করছে।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, “বিএনপির নীতি ও কর্মকা- কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে আমরা ব্যথিত। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছি।”

সম্মেলনে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা।

অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি, ন্যায় ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০:৩৯:০৯   ৪৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ