মনপুরায় ৩১ দফা বাস্তবায়নে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ৩১ দফা বাস্তবায়নে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের ছাত্রদলের লিফলেট বিতরণ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্কুলে স্কুলে সভা করে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছে ছাত্রদল।

রোববার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি পালন করে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা ছাত্রদল।

এই সময় হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা তুলে ধরেন। এছাড়াও ৩১ দফা বাস্তবায়ন হলে শিক্ষক-শিক্ষার্থী ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ কিভাবে বাস্তবায়ন হবে তা তুলে ধরেন ছাত্রদল নেতারা।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল আহবায়ক একরাম কবির, যুগ্ন আহবায়ক বাপ্পি, ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহেদুল ইসলাম শাহীন, ২নং হাজির হাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব স্বপন মিয়া ও ছাত্রদল নেতা শাকিল সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ০:৩৬:১২   ৯৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
মনপুরা পিআইও বরিশালে গ্রেপ্তার
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি



আর্কাইভ