বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা
রবিবার, ২ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় শনিবার তেঁতুলিয়া নদীর চরে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এসময় সাকিব (২৩) ও ইদ্রিস (২৪) নামক দুই যুবককে আটক করা হয়। আটক সাকিব লালমোহন পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ছিদ্দিক মাঝির ছেলে ও ইদ্রিস বোরহানউদ্দিন পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।

আটককৃতদেরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১লাখ টাকা করে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য না হওয়ায় তাদের দুইজনকেই ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদ-ে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:১০:৩০   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ