জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর শুরু

প্রচ্ছদ » ভোলা সদর » জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর শুরু
রবিবার, ২ নভেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। আগামী বছর ৩০ জুন পর্যন্ত এই ৮ মাস মেয়াদি নিষেধাজ্ঞা চলবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

গত ৪ থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়।

ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদ- অথবা অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদ- কিংবা উভয় দ-ে দ-িত হওয়ার বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ২:০৮:০০   ৬০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষের সংবর্ধনা
নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নে ভোলায় প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা!
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
অনিশ্চয়তা ও উত্তেজনার রেশ একই দিনে ছাত্রদলের কর্মসূচি থাকায় শিবিরের অনুমতি প্রত্যাহার
যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সম্মাননা প্রদান
প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ



আর্কাইভ