মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতি মামলার আসামি ভোলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতি মামলার আসামি ভোলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



---

ছোটন সাহা ॥

রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন এলাকায় এক ব্যবসায়ীর বাসায় সংঘটিত ১০০ ভরি স্বর্ণ ও নগদ ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ৩ আসামীতে আটক করেছে ভোলা র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া থেকে তাদের আটক করা হয়।

রাতে তাদের র‌্যাব ক্যাম্পে আনা হয়। পরে গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভোলা র‌্যাব-৮ এর অধিনায়ক লে. রিফাত হাসান। আটককৃতরা হলেন, সোহান (৩৫), তার বোন কুলসুম বেগম ও আত্মীয় বকুল বিবি।

---

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া এক ভরি ১০ আসা স্বর্ণ, নগত ৮০ হাজার টাকা।

র‌্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালায়।

উল্লেখিত আসামীদের বাড়ি থেকে তাদের আটক করে লুন্ঠিত স্বর্ন ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৮ অক্টোবর ঢাকার মিরপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৯ জনকে আসামী করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন গ্রেপ্তার হলো।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৪   ৭৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ