ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---স্টাফ রিপোর্টার।। 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসেম নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুর রব হাওলাদার এর বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ভোলা সদরের একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী আব্দুর রব হাওলাদার অভিযোগ করে বলেন, তজুমদ্দিনের মলংড়া চরে বিএনপি নেতার থাবা, নিঃস্ব শতশত পরিবার এই শিরোনামে একটি ফেসবুক পেজ থেকে আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জড়িয়ে একটি সুবিধাবাদী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা হলো মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় সিকদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মলংচড়া চড়ের ভূমি মালিক মোঃ আজমখান চৌধুরী, সায়েদ হাওলাদার, রানা হাওলাদার, গোলাম হাওলাদার ও ইদ্রিস মিয়া।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২০ বছর এই চড়ের অর্ধেক হাসেম নগর ইউনিয়ন ও অর্ধেক মলংচড়া ইউনিয়ন ভোগ করতো। ৫ তারিখের পরে মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও তার সহযোগীরা জোড়পূর্বক এই চরদখল নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে ও বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারে বিরুদ্ধে প্রতিবাদ জানাই। মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৫৩   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ