লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটের দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দবাজার সংলগ্ন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো: সানজিদা (৮), পিতা আলাউদ্দিন, মিজি বাড়ি, ফরাজগঞ্জ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এবং সামিরা (৭), পিতা মোসলেউদ্দিন, একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই চাচাতো বোন সানজিদা ও সামিরা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে সানজিদা পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে সামিরাও ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসাথে দুই নি®পাপ শিশুর এমন মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৮   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উপকূলীয় জেলা ভোলার নারী জেলেরা
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা উপকূলীয় নারীদের টেকসই ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে
ভোলা সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা
দিনভর নাটকের পর ঢাকা থেকে শিশু উদ্ধার ॥ মা পুলিশ হেফাজতে
ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার



আর্কাইভ