অনৈতিক কাজ করতে গিয়ে ধরা মনপুরার সেই জামায়াত নেতা বহিস্কার

প্রচ্ছদ » অপরাধ » অনৈতিক কাজ করতে গিয়ে ধরা মনপুরার সেই জামায়াত নেতা বহিস্কার
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় বিধবা নারীর সাথে আপিত্তকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা সেই জামায়াত নেতা ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য জানান উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন।

তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াত ইসলামী কার্যালয়ে এক জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারী ঘটিত ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত জামায়াত নেতা হলেন, কলাতলি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ শোয়াইব।

এই ব্যাপারে মনপুরা জামায়াত ইসলামীর আমির মাও. আমিমুল ইহসান জসিম জানান, কোন অপকর্মকারীর স্থান জামায়াতে নই। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে।

উল্লখ্য, গত মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২ টায় কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দারা ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে ওই বিধবা নারীকে বিয়ে করে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০০   ১৪৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ