লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন

প্রচ্ছদ » রাজনীতি » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-এর জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম মাথায় অবস্থিত বীর বিক্রম পরিষদের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর বিক্রম পরিষদের সভাপতি রাজু ইসলাম ফরাজী। এতে আরও উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নুরউদ্দিন, মাইন উদ্দিন হাওলাদার, কবীর পঞ্চায়েত, যুবদল নেতা হোসেন মুন্সি, শাহাজাদা, বজলু বেপারী, বাচ্চু মাতব্বর, বীর বিক্রম পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, ছাত্রদল নেতা ইমন পঞ্চায়েত, শরীফ বেপারী, নাফিসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২:১২:২৩   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


ভোলা সদর পৌর শাখার তাঁতীদলের কমিটি গঠন
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
গণহত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি কেন্দ্রীয় শিবির সভাপতির
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত
খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত
খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় বিএনপির দোয়া ও কোরানখানী
বোরহানউদ্দিনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বরিশালের মহাসমাবেশ সফল করতে বোরহানউদ্দিনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের মিছিল



আর্কাইভ