পরকীয়ার সময় স্থানীয়দের হাতে আটক জামায়াতে নেতা, অতঃপর বিয়ে

প্রচ্ছদ » অপরাধ » পরকীয়ার সময় স্থানীয়দের হাতে আটক জামায়াতে নেতা, অতঃপর বিয়ে
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



---মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী ও এক বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি।

মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা ওই জামায়াত নেতাকে আটক করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

পরে বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোঃ হুমায়ন ও সাবেক মেম্বার আছিউল হক।

ধরা পড়া ওই জামায়াত নেতা হলেন, উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ শোয়াইব। তিনি পেশায় একজন স্থানীয় পল্লী চিকিৎসক। ওই এলাকার বাসিন্দা।

---স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা শোয়াইব ওই বিধবা নারীর সাথে পরকিয়া সর্ম্পক করে অনৈতিক কাজ করছেন। মঙ্গলবার গভীর রাত ২টার দিকে ওই নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে ওই জামায়াত নেতা ও বিধবা নারীর সম্মতিতে কাজী ডেকে বিবাহ দেওয়া হয়।

এই ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিনুল ইসলাম জসিম জানান, এই সমস্ত অপকর্মের দায় জামায়াত নিবে না। তবে ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ঘটনাটি শুনেছি। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।অভিযোগ ফেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৪১   ১৮২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ