অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেতকে আহবায়ক করে ভোলা প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

প্রচ্ছদ » জেলা » অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেতকে আহবায়ক করে ভোলা প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা প্রেসক্লাবের চলমান সংকট নিরসন এবং একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন এর মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বিশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, অ্যাডভোকেট নজরুল হক অনু, এম এ বারি, ওমর ফারুক, এডভোকেট শাহাদাত শাহীন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আলামিন শাহরিয়ার, ইউনুস শরীফসহ অন্যান্য সম্মানিত সদস্যগণ।

সর্বসম্মতভাবে অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেতকে আহবায়ক করে এম এ বারি, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী ও কামরুল হাসান মুকুলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে সাবেক সাবেক দুটি নির্বাচন কমিশনের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন নতুন করে সিডিউল ঘোষণাসহ নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও নতুন সদস্যদের এবং আরো যারা সদস্য হতে চায় তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যবস্থা চূড়ান্ত করবে।

নবনির্বাচিত আহবায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত তার দায়িত্ব পালনের ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং সকলের কাছে সহযোগিতা কামনা করেন। সভাপতির ভাষণে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন উপস্থিত সদস্যদেরকে ধন্যবাদ স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন স¤পূর্ণ করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১:২৭:১৮   ৯৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ঢাকায় ‘ভোলা সমিতি’র সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ



আর্কাইভ